দ্রুততা, নিরাপত্তা এবং যথাস্থানে পণ্য পৌঁছানো—এই বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে “Mojar Hat BD” সবসময় গ্রাহকদের কাছে নির্ভরযোগ্যভাবে পণ্য সরবরাহের চেষ্টা করে। আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে বর্তমানে নিবন্ধিত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে আরও উন্নত সেবা নিশ্চিত করতে প্রয়োজনে অন্যান্য ডেলিভারি মাধ্যমও ব্যবহার করা হতে পারে।
হোম ডেলিভারি সংক্রান্ত
বর্তমানে জেলা সদর ও সিটি কর্পোরেশন এলাকাগুলোতে হোম ডেলিভারি সুবিধা প্রদান করা হচ্ছে। ধীরে ধীরে দেশের আরও বিভিন্ন অঞ্চলে এই সেবা সম্প্রসারণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
হোম ডেলিভারি পাওয়ার জন্য অবশ্যই নিচের তথ্যগুলো সঠিকভাবে প্রদান করতে হবে:
১। নাম
২। মোবাইল নাম্বার
৩। বাড়ির নাম/নাম্বার
৪। রোডের নাম/নাম্বার (যদি থাকে)
৫। থানা
৬। জেলা
৭। ইমেইল (যদি থাকে)
উপরোক্ত তথ্য অসম্পূর্ণ বা ভুল হলে, কুরিয়ার কল রিসিভ না করলে, অথবা কুরিয়ার মেসেজ উপেক্ষা করলে পার্সেল ডেলিভারি ব্যর্থ হতে পারে। এ ক্ষেত্রে “Mojar Hat BD” বা কুরিয়ার সার্ভিস কোনোভাবেই দায়ী থাকবে না। পার্সেল ফেরত এলে পুনরায় পাঠানোর জন্য কুরিয়ার চার্জ গ্রাহককেই বহন করতে হবে।
রিটার্ন পলিসি
শুধুমাত্র পছন্দ না হওয়া / মন পরিবর্তন / অযৌক্তিক কারণে পণ্য ফেরত গ্রহণযোগ্য নয়।
ভুল পণ্য / নষ্ট / ক্ষতিগ্রস্ত পণ্য
পণ্য হাতে পাওয়ার পর ব্যবহার না করে যত দ্রুত সম্ভব ছবি বা ভিডিও তুলে আমাদের ফেসবুক মেসেঞ্জার / হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে জানাতে হবে। সর্বোচ্চ ৩ দিনের মধ্যে পণ্য ফেরত পাঠাতে হবে এবং আমাদের অবহিত করতে হবে। অন্যথায় তা ব্যবহৃত হিসেবে গণ্য হবে।
রিটার্ন করার শর্তাবলী
– রিটার্নের ক্ষেত্রে কুরিয়ার চার্জ (বিশেষত ব্যবহৃত পণ্যের ক্ষেত্রে) গ্রাহককে বহন করতে হবে।
– পণ্য অবশ্যই মূল প্যাকেট/বক্সসহ ফেরত পাঠাতে হবে।
– ফেসবুক/হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করলে একই আইডি থেকে অভিযোগ করতে হবে।
– ওয়েবসাইট অর্ডারের ক্ষেত্রে নাম, মোবাইল নাম্বার, অর্ডার নাম্বার ও তারিখ উল্লেখ করতে হবে।
– ক্রয়ের ৭ দিনের পর কোনো অভিযোগ গ্রহণযোগ্য নয় (ওয়ারেন্টি পণ্য ছাড়া)।
– পণ্য আমাদের কাছে পৌঁছানোর পর যাচাই করে গ্রাহককে জানানো হবে।
– সমমূল্য বা বেশি মূল্যের পণ্য (স্টক সাপেক্ষে) এক্সচেঞ্জ করা যাবে। বেশি মূল্যের ক্ষেত্রে অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হবে।
– ব্যবহৃত পণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ ৬০% মূল্য সমন্বয়যোগ্য ধরা হবে।
– একটি পণ্য একবারের বেশি রিটার্ন করা যাবে না।
রিফান্ড পলিসি
রিফান্ডের জন্য “Mojar Hat BD” বিকাশ ও ব্যাংক ট্রান্সফার মাধ্যম ব্যবহার করে থাকে।
বিকাশের মাধ্যমে রিফান্ড
গ্রাহকের সাথে যোগাযোগ করে নির্ধারিত বিকাশ নাম্বারে সর্বোচ্চ ৩ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রদান করা হবে।
ব্যাংকের মাধ্যমে রিফান্ড
গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে সর্বোচ্চ ৫ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রদান করা হবে (যোগাযোগের পর)।
ক্যাশ অন ডেলিভারি (COD)
যদি COD-এর মাধ্যমে পণ্য ক্রয় করা হয়, তাহলে গ্রাহকের সাথে যোগাযোগ করে সুবিধাজনক মাধ্যমে রিফান্ড প্রদান করা হবে।
দ্রষ্টব্য: “Mojar Hat BD” প্রয়োজনে পূর্ব ঘোষণা ছাড়াই এই নীতিমালা পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।
email- info@mojarhatbd.com
Phone – 01793723226
